শহীদদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জামায়াত নেতা মাসুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘আমাদের এই শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না। তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদান করতে হবে। নতুন বাংলাদেশে আবার যেন কোনও ফ্যাসিবাদের জন্ম হতে না পারে, সে ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে।’

বুধবার (৪ সেপ্টেম্বর) দলের মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা ’৪৭ সালে একবার স্বাধীনতা অর্জন করেছি। তখন মনে হয়েছিল, আমাদের হয়তো আর স্বাধীনতা লাগবে না। কিন্তু পরক্ষণেই দেখা গেলো, আমাদেরকে শাসনের নামে শোষণ করা হচ্ছে। ’৭১ সালেআবারও জীবন দিয়ে মানুষ তার প্রিয় স্বদেশকে মুক্ত করলো। তখন একটি স্বাধীনতা আমরা পেলাম। তখনও আমাদের মনে হয়েছিল, আমরা হয়তো মুক্ত হয়েছি। আসলে তখন স্বাধীনতা ঠিকই পেয়েছিলাম, কিন্তু একটি পরিবার সেই স্বাধীনতাকে তাদের নিজস্ব অর্জন মনে করে, বাংলাদেশের মানুষকে গোলাম হিসেবে চিন্তা করে, আমাদের জিম্মি করে ফেলেছিল।’

তিনি বলেন, ‘২০২৪ সালে ৫ আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই সংগ্রামে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছেন, তারা আমাদের জাতীয় বীর। সেসব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম