নির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক হয়। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ও অর্থবহ করার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।

জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জসীম উদ্দিন সরকার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী কামাল উদ্দিন। 

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ৪ জন নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে সংস্কার শেষ করে যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার ব্যাপারে জামায়াতের প্রতিনিধি দল তাগিদ দেন। 

তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করা প্রয়োজন— যাতে মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 

প্রতিনিধি দল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রয়োজনে সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, জামায়াতে ইসলামী সেটুকু সময় দিতে প্রস্তুত। এজন্য জামায়াতে ইসলামী কোনও দিন-ক্ষণ ও সময় বেঁধে দেয়নি। তবে এ সময়টি দীর্ঘ হওয়া উচিত নয়। 

মতবিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

জামায়াত নেতারা এবং কমিশনের কর্মকর্তারা উভয়ের বক্তব্য ধৈর্য ও মনোযোগ দিয়ে শুনেন। উভয় পক্ষই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম