বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ভারত: জামায়াতের নায়েবে আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে, সেটা এখনও স্পষ্ট করে আসেনি। ইশারা ইঙ্গিতে এবং নানা তথ্য উপাত্তের ভিত্তিতে এটা পরিষ্কার করে বোঝা যায়— এটা তাৎক্ষণিক সে সময়ের কোনও দুর্ঘটনা না। কারণ ডাল-ভাতের কর্মসূচির বৈষম্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এত উচ্চ পর্যায়ের এতজন সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হতে পারে না। কিছু মারা যেতে পারতো, দুই-চার জনকে গুলি করে দিতে পারতো। কিন্তু ৫৭ জন চৌকোস সেনা কর্মকর্তা, এর পেছনে নিশ্চয়ই বড় কোনও পরিকল্পনা আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। ভারত জড়িত পরিষ্কার করে বলতে চাই।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক ‘২০০৯ সালে পিলখানায় দেশপ্রেমিক সেনাকর্মকর্তাদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আব্দুল্লাহ মু. তাহের বলেন, ভারতের এই দেশীয় যে সংস্করণ, ভারতীয় বাংলাদেশীয় এজেন্ট বললে কভার হয় না। ভারতীয় এখানকার যে প্রক্সি তাদের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা হয়েছে। এর কারণ ও উদ্দেশ্য না বললেও আমরা জানি। এখন আমরা যেটা মনে করি যে, স্বাধীন যে তদন্ত কমিশন গঠন হয়েছে, সেটার চেয়ারম্যান ওয়াদা করেছেন, তিনি যথাযথভাবে সত্য উদঘাটন করবেন। এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের যার  যতটুকু দোষ আছে, সেভাবে সঠিক বিচার উনি করবেন। আমরা চাই, তার বক্তব্য সত্য প্রমাণিত হোক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এ সময় দলের নেতারা উপস্থিত ছিলেন। 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের