জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে পৃথক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর মধ্যে প্রথম বৈঠকে বিদায়ী হাইকমিশনের সঙ্গে ছিলেন কমিশনের হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট। এতে বাংলাদেশের বিরাজমান বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় জামায়াত আমিরের আসন্ন ইউকে সফরের বিষয়টিও স্থান পায়। 

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান

অপরদিকে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের বিদায়ী প্রধান হুমা খান।

এ সময় জামায়াত আমির হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জের জন্য শুভকামনা ও বাংলাদেশে তার ভূমিকার প্রশংসা করেন। 

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম