মানুষ বিগত দিনের মতো নির্বাচন আর দেখতে চায় না: জামায়াতের আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৬, ২৩:২৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২৩:২৮

বিগত দিনের মতো আর কোনও নির্বাচন দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ সচেতন থাকলে আগামীতে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাহসও করবে না। আমরা মনে করি, জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে। কিন্তু, সেই পরিবেশ তৈরি করতে হবে। এখন পর্যন্ত সেটি হয়নি। এখনও ভয়ভীতির পরিবেশ বিরাজ করছে।”

তিনি আরও বলেন, “বিগত দিনের মতো কোনও বোঝাপড়ার নির্বাচন দেখতে চাই না। যেখানে দল বিজয়ী হলো কিন্তু জাতি পরাজিত হলো। এমন পরিস্থিতি যেন আর দেখতে না হয়।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, “২৪-এর অভ্যুত্থানে একক কোনও মাস্টারমাইন্ড নেই। এ দেশের মুক্তিকামী সাধারণ জনতাই মূল মাস্টারমাইন্ড। সেনাবাহিনী তখন দায়িত্বশীল ভূমিকা পালন না করলে দেশে গৃহযুদ্ধ হতো। তাদের কারণেই ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফলতার মুখ দেখেছে। আমরা আশা করি, ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। 

/এমকে/এবিএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান