‘নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগ পুরোপুরি অসত্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৬, ১৪:২৩ আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগের তথ্য পুরোপুরি অসত্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা ১৫ ও ১৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর নেতৃত্বে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মো. ইউনুচ আলী হলেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গণভোটের মাধ্যমে দীর্ঘদিনের সংস্কার প্রক্রিয়া আইনিভিত্তি পাবে। আমরা আশা করছি, এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ একটি নির্বাচন হবে। যদিও বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আমাদের ও দলের কর্মীর ওপর হামলা করছে। আমরা রিটার্নিং কর্মকর্তাকে ব্যাপারটা জানিয়েছে, আশা করছি, সামনে এ ধরনের ঘটনা না ঘটুক এবং প্রার্থীদের নিরাপত্তা আরও জোরদার ও নিশ্চিত করা হোক।

এ সময় জামায়াতের বিরুদ্ধে নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগের প্রশ্নে তিনি বলেন, এ তথ্য পুরোপুরি অসত্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি। ইসির অপেক্ষা করিনি।

তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে জামায়াত ইসলামীসহ দশ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে। একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়। আশা করছি, দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।

/এএজে/আরকে/
সম্পর্কিত
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম করায় চড়া মাশুল স্কুলছাত্রের
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
ইশরাকের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্বের ইঙ্গিত: জুবায়ের
সর্বশেষ খবর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
বিশ্বজিৎ হত্যা মামলা: আপিল বিভাগের শুনানি ৮ ডিসেম্বর
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
আপিল বিভাগে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এসআরএফের চিঠি
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
ফ্রান্সে সহিংসতার জেরে জরুরি মন্ত্রিসভা বৈঠক, পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান