জামায়াত আমিরের ‘পোস্ট’ নিয়ে সমালোচনা, অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১

সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। জামায়াত থেকে দাবি করা হচ্ছে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে প্রকাশিত ওই পোস্টে লেখা ছিল, “আমরা বিশ্বাস করি, আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ।”

ডা. শফিকুর রহমানের এক্সের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাতেই এই তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম।

111

তিনি বলেন, ঘটনার পরপরই আইডি উদ্ধারে তৎপর হয় জামায়াতের সাইবার টিম। বিকেল ৫টার কিছু পরে আইডি উদ্ধার করা সম্ভব হয়। পরে, পোস্টটি সরানো হয়। তবে, পোস্টটি নিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে।

সিরাজুল ইসলাম বলেন, “অপপ্রচার থামাতে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় জিডি করা হয়েছে।” 

নারীদের অবমাননা করে যে পোস্ট করা হয়েছিলো, সেটি জামায়াত আমিরের মনোভাব ও বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এবং জনসমর্থন দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।”

/এএইচএসি/এবিএম/
সম্পর্কিত
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
বিদ্যুৎ কোথায় আছে জানেন, সংসদের ভেতরে এবং মন্ত্রীর বাড়িঘরে: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক