‘ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত সাজানো নাটক’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি করেন।

জুবায়ের বলেন, সৈয়দপুর বিমানবন্দরের মতো জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী একটি সাধারণ নাটক মঞ্চস্থ করেছে। বেলাল উদ্দিনের কাছে ব্যবসায়িক কাজের জন্য টাকা ছিল, যা সম্পূর্ণ বৈধ।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে মেহেরপুরেও জামায়াতের জনসভার সরঞ্জাম দিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজানো হয়েছিল; যা পরে মিথ্যা প্রমাণিত হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনি পরিবেশ নিয়ে আরও কিছু অভিযোগ করা হয়। সেগুলো হলো–

নির্বাচনি অফিসে হামলা: ভোটাররা যেন কেন্দ্রে আসতে না পারে সে জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে এবং একের পর এক নির্বাচনি অফিসে হামলা চালানো হচ্ছে।

এজেন্টদের হয়রানি: পাবনায় প্রশাসনের পরিচয়ে মাইকিং করে পুরনো মামলায় নির্বাচনি এজেন্টদের আটক করার মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।

হুমকি ও প্রশাসনের ভূমিকা: কুমিল্লায় একজন বিএনপি নেতা ভোট না দিলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রকাশ্যে হুমকি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।

অ্যাডভোকেট জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ একদিকে হেলে পড়েছে এবং এসব ঘটনা প্রশ্রয় দিচ্ছে। জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি গোষ্ঠী নোংরা খেলায় মেতেছে উল্লেখ করে তিনি বলেন, পুরোনো ফ্যাসিবাদী কায়দায় কেউ আচরণ করলে জনগণ উপযুক্ত জবাব দেবে।

সংবাদ সম্মেলনে অবিলম্বে ঠাকুরগাঁও জেলা আমিরের মুক্তি এবং এই ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করে জামায়াত নির্বাচনি মাঠে থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান