ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৬, ১৪:৩৬আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:৪৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের (কারচুপি) অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৃহস্পতিবার (৫ মার্চ) সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

এ সময় দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, রফিকুল ইসলাম খান এমপি, সাইফুল আলম খান মিলন এমপি ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. তাহের বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে মোটামুটি গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর থেকেই বিভিন্ন অনিয়ম, কারচুপি ও জালভোটের অভিযোগ উঠতে থাকে।

তিনি বলেন, সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেছেন—যারা নারীর মর্যাদা নিশ্চিত করতে পারেনি, তাদের মূলধারায় আসতে দেওয়া হয়নি এবং বিরোধী আসনে রাখা হয়েছে। তাহেরের ভাষ্য অনুযায়ী, এর অর্থ হচ্ছে তাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি।

তার দাবি, নির্বাচনে এই ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ সঙ্গে আর কারা জড়িত ছিলেন তা জানতে রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পুরো সরকার নাকি সরকারের একটি শক্তিশালী অংশ এতে জড়িত ছিল—তা দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে পরিকল্পিতভাবে ডিসি, এসপি, ইউএনও ও প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

বিরোধীদলীয় উপনেতা আরও বলেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং অনেক জায়গায় তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫৩টি আসন নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং সেই ভিত্তিতে আইনি লড়াই চলছে।

তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই প্রক্রিয়া থেকে সরে এসে জনস্বার্থবিরোধী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

ডেপুটি স্পিকার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করবে জামায়াত। তবে সে ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

ডা. তাহের অভিযোগ করেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ‘লন্ডন ষড়যন্ত্রের’ মূলহোতা ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই নানা ষড়যন্ত্র করেছেন।

তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যা সরকারের চরম ব্যর্থতা।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান