পাকিস্তান-আফগানিস্তানকে যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ২৩:০৭আপডেট : ১৭ মার্চ ২০২৬, ২৩:৩১

পাকিস্তান ও আফগানিস্তানকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং দুই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা এবং মর্যাদার জন্য গভীর উদ্বেগের কারণ। পাকিস্তান ও আফগানিস্তান শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, তারা অভিন্ন বিশ্বাস, সংস্কৃতি এবং গভীর ঐতিহাসিক ও মানবিক বন্ধনে আবদ্ধ। কোনও সীমান্তরেখাই এ ভ্রাতৃত্বের ভিত্তিকে মুছে দিতে পারে না। তাদের মধ্যে যা মিল রয়েছে, তা যেকোনো বিরোধের চেয়ে অনেক বড়।

তিনি বলেন, এ পবিত্র রমজান মাসে আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড়াতে দেখতে চায় না। স্থায়ী শান্তি সংঘাতে নয়, বরং আলোচনার টেবিলেই প্রতিষ্ঠিত হয়।

/এএইচএস/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান