‘দুর্বল ছাত্র, হাত তুলবো নাকি নামাবো বুঝতে পারি না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১৯:৫৫আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২০:২৮

সময়মতো বিলের কাগজ না পাওয়ায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান স্পিকারের কাছে অভিযোগ তুলে বলেছেন, যেহেতু আমরা দুর্বল ছাত্র, ওপরে হাত তুলবো নাকি নিচে নামাবো এটাও বুঝতে পারি না। সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে হ্যাঁ বলি, এটা হবে অপরাধ। যদি না বুঝে না-ও বলি এটাও হবে অপরাধ। এ জন্য আমরা চুপ থেকেছি, আমাদের অবস্থান এখন তাই।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন বিল পাস করার পর সংসদে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। 

বিরোধীদলীয় নেতা বলেন, তিন দিন আগে আমাদের ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলো কনসিডার করে বলা হয়েছিল, মিনিমাম একদিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। আমি অর্থনীতির ছাত্র না, এতগুলো ডকুমেন্টস এখানে টেবিলে আসার পরে আমাদের দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে আরেক দিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র এ জন্য এখন ওপরে হাত তুলবো নাকি নিচে নামাবো বুঝতে পারি না। এখন যদি সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে হ্যাঁ বলি এটা হবে অপরাধ। যদি না বুঝে না-ও বলি এটাও হবে অপরাধ। এ জন্য আমরা চুপ থেকেছি, আমাদের অবস্থান এখন তাই।

বিরোধীদলীয় নেতা বলেন, আমি জানি না এখানে সরকারি দলের সদস্য যারা আছেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, যে কারণে কাগজ দেখামাত্র ভেতরে কী আছে তারা হয়তো এটা বুঝে ফেলেছেন, আমরা বুঝতে পারি নাই। এটা আমাদের অক্ষমতা, এখন আমরা কী করবো আমাদের একটু পরামর্শ দেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে সংসদকে বলেন, সংসদের কার্য-উপদেষ্টা কমিটি এসব কর্ম নির্ধারণ করছে, বিশেষ কমিটি যেটা আপনি করে দিয়েছেন। এই আইনগুলো পর্যালোচনার জন্য সংসদে বিশেষ এই কমিটিতে আমাদের সংসদ সদস্য জয়নাল আবদিন সাহেব সভাপতি ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ছিলেন। আইনমন্ত্রীসহ সবাই এটা আলোচনা-পরিচালনা করে যেসব অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে এজ ইট ইজ পাস করার জন্য ডিসাইডেড হয়েছে, তার মধ্যে এই বিলটাও ছিল। অর্থবিল অন্যান্য তো আর কিছু বিল নোট অব ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন, বিরোধীদলীয় সদস্য সেটি ইতোমধ্যে দুই মিনিটের জায়গায় ১০-১৫ মিনিট যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন। এখন যদি এ পর্যায়ে বিল পাস হয়ে যাওয়ার পরে বলেন আমি কিছু বুঝিলাম না, যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময় তো! সে জন্য আমি ধন্যবাদ জানাই বিরোধীদলীয় নেতাকে, সব বিরোধীদলীয় সংসদ সদস্যদের। আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন, হ্যাঁ-ও বুঝে দিয়েছেন না-ও বুঝে দিয়েছেন, এই অপরিসীম সহযোগিতার জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় জামায়াত নেতা রফিকুল ইসলাম সংসদকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশেষ কমিটির কথা। বিশেষ কমিটিতে এই আলোচনা হয় নাই যে টেবিলে টেবিলে যখন সংসদ চলবে তখন বিলগুলো আইনে হাজির করা হবে এবং এটা তিন দিন আগেই দেওয়ার কথা ছিল। যেগুলো আপত্তি আমরা জানিয়েছি ওটা ছাড়াও এই বিলগুলোর বিষয়ে সংসদে কথা বলার সুযোগ আছে। সুতরাং আমাদের কথা বলা এটা আমাদের অধিকার। এ সুযোগ থাকা উচিত ছিল আরকি।

এরপর আইনমন্ত্রী সংসদকে বলেন, মাননীয় সদস্য বলেছেন সবগুলো উপস্থাপনের কথা ছিল। আমি ওই বিশেষ কমিটির সদস্য হিসেবে এইটা রিকালেক্ট করতে পারি না। আমার মনে হচ্ছে না যে এ ধরনের কোনও সিদ্ধান্ত ছিল। দ্বিতীয়ত হলো আর্টিকেল ৯৩ অব দি কনস্টিটিউশন, সেখানে বলা আছে তিনটা অপশন। নম্বর ওয়ান ৩০ দিনের মধ্যে বিল উপস্থাপন করতে হবে। ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো আপনাদের সামনে আনতে হবে, আমরা এনেছি। নম্বর টু অপশন হলো আমরা কোনটা উত্থাপন করবো? যদি কোনোটা উত্থাপন না করি তাহলে সেটা ল্যাপস হবে। যেটা উত্থাপন করা হবে, সেটার আবার দুইটা ফ্যাক্ট আছে। বিল আকারে অনুমোদন হবে অথবা অনুমোদন হবে না। শব্দগুলো এভাবে দেওয়া আছে। যেগুলো উপস্থাপন করা হবে না ওখানে সিদ্ধান্ত হয়েছে, সেগুলো আমরা উপস্থাপন করিনি। ওগুলোর ওপর আলোচনার সুযোগ রুলস অব বিজনেস এবং আর্টিকেল ৯৩-তে নাই। যেগুলো আমরা উপস্থাপন করেছি, সেগুলো বিল আকারে পাস হয়েছে। যদি কোনোটা পাস না হতো, তাহলে ওটা অননুমোদন হিসেবে গণ্য হয়ে সাইডলাইনে চলে যেতো। এটা হলো আর্টিকেল ৯৩ রেড উইথ সংসদের যে কার্যপ্রণালি বিধি আছে সেইটা। আমরা আইনের কোনও ব্যত্যয় ঘটাইনি।

/এসএমএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান