বাঙালির ঐতিহ্যকে ধারণ করে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১৭:০৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৩১

বাঙালির চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল)  ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে এ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়, যেখানে পরিবেশন করা হয় গ্রামীণ সংস্কৃতির নানা উপাদান ও দেশাত্মবোধক গান।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ জনপদের আদি নিশান হিসেবে পরিচিত পলো, ঢেঁকি, কুলা এবং খেওয়া জাল। ঐতিহ্যবাহী এসব সরঞ্জামের পাশাপাশি পুরো যাত্রায় শিল্পীদের কণ্ঠে জারি, সারি ও ভাটিয়ালি গানের সুর নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

শোভাযাত্রার প্রাক্কালে আয়োজিত সমাবেশে বক্তারা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ জাতির স্বকীয়তাকে ধ্বংস করছে। বাঙালির প্রকৃত চেতনা ও হারানো গৌরব ফিরিয়ে আনতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের লালন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তারা সরকারকে আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান।

জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ এ বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন। উৎসবের এই দিনে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে নববর্ষ উদযাপনের মাধ্যমে তারা সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ