আমরা পহেলা বৈশাখকে ধারণ করি: জামায়াত এমপি সাইফুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৬আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৬

জামায়াত দলীয় ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম বলেছেন, ‘‘ইসলাম সবসময় স্থানীয় সংস্কৃতিকে ধারণ করে, কনট্রাডিক্ট (বিরোধ) করে না। এটাই ইসলামের সৌন্দর্য। সেজন্য অনেক ভাষা, মত ও রঙের মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় লাভ করেছিল। আজকে বাংলাদেশে তাই আমরা পহেলা বৈশাখকে ধারণ করি।’’

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে এক বৈশাখী শোভাযাত্রার আগে তিনি এসব কথা বলেন।

জামায়াত এমপি সাইফুল বলেন, ইসলামের মৌলিক দিক হলো, ইসলাম সকল সংস্কৃতিকে ধারণ করে, যেটা তার তাওহীদ এবং রিসালতের সঙ্গে কনট্রাডিক্ট (বিরোধ) করে না। এ কারণে সেই মক্কা নগরী থেকে যাত্রা শুরু করে মদিনা ইসলামী রাষ্ট্র তারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘‘কিন্তু মনে রাখতে হবে, কোনও মানুষের মঙ্গল-অমঙ্গলের মালিক কিন্তু কোনও কিছু নয়। একমাত্র মালিক মহান রাব্বুল আলামীন। এটা দেশের মুসলমানরা বিশ্বাস করে। আজও পল্লী গীতি, ভাওয়াইয়া, আব্বাস উদ্দিনের গান ও জারি-সারি ভাটিয়ালী এসব গান আমাদের দিকের মানুষের এখনও জাগিয়ে তোলে।’’

বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে জামায়াত এমপি সাইফুল বলেন, ‘‘এ দেশ থেকে শুরু হয়েছিল হাজী শরীয়তুল্লাহ, তিতুমীর, শাহ জালাল, শাহ মাখদুম শাহপরানের আন্দোলন। সেই মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর থেকে হাজী শরীয়তুল্লাহ, ব্রিটিশ যুগে তিনি ডাক দিয়েছিলেন ফরায়েজী আন্দোলনের। তারা আমাদের ঐতিহ্য। আমাদের ঐতিহ্য খান জাহান আলী। আগামী দিনগুলোতে বাংলাদেশের সব মানুষকে নিয়ে দেশের সব ধরণের সংস্কৃতিকে আমরা ধারণ, লালন ও পালন করবো।’’

তিনি আরও বলেন, ‘‘কিন্তু আমরা ইসলামের মূল কথা তাওহীদ ও রিসালতের সঙ্গে বিপরীতমুখী, এমন কোনও কাজ করবো না। আমরা মনে করি এখনও আমাদের ঢাকা শহরকে মসজিদের শহরই বলা হয়, অন্য নামে ডাকা হয় না। এখনও পর্যন্ত গ্রামের চাষিরা আজান দিয়ে ক্ষেতের পাশে নামাজ পড়ে।’’

তবে কেউ যদি এ দেশের কোনও সম্প্রদায় বিশ্বাস করে, অন্য কোথাও তাদের মঙ্গল ভাগ্য এবং জড়িত তাদের তাতে জামায়াতের কোনও আপত্তি নেই বলে জানান এমপি সাইফুল। তিনি বলেন, ‘‘সেই বিশ্বাসে আমরা বাধা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমাদের বিশ্বাস সব ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। সেই বিশ্বাসে আমরা অটুট থাকতে চাই। তাতে করে অন্যের বিশ্বাসের সঙ্গে কোনও বাধাগ্রস্ত হয় না। দেশের মানুষের যে বিশ্বাস সে বিশ্বাস আমরা লালন করবো এবং এটা আমরা সামনের দিকে নিয়ে যাবো।’’

 

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ