কাতারের সাবেক আমিরের মৃত্যু, শোকবইয়ে স্বাক্ষর করলেন জামায়াত সেক্রেটারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৬, ১৫:৩৫আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৫:৩৫

কাতারের বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে এগারোটায় শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি জামায়াত সেক্রেটারিকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।

/এএইচএস/বিআই/এমএএল/
সম্পর্কিত
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
মান্দেব বন্ধ হলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ঘটবে: কাতারের হুঁশিয়ারি
হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না কাতারের এলএনজি সরবরাহ?
সর্বশেষ খবর
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
গুগলে এই ৫ বিষয় খোঁজা ঝুঁকিপূর্ণ, জানুন নিরাপদ থাকার উপায়
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
বাচ্চার খবর সবাই নেন, নতুন মা কেমন আছেন—জানেন তো?
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
ছাত্রদলের সেই নেতাকে কেন্দ্রে হাজির হয়ে জবাব দিতে নির্দেশ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী