বাংলাদেশ নারী হকি দলকে জামায়াতের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৬, ১৩:২৭আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:২৭

ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী হকি দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৩০ জুলাই (বৃহস্পতিবার) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওমানের মাসকটে অনুষ্ঠিত ‘উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬’এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করায় আমি বাংলাদেশ নারী জুনিয়র হকি দল, কোচিং স্টাফ এবং হকি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ওমানের মাটিতে আমাদের নারী তরুণ হকি খেলোয়াড়দের এই অবিস্মরণীয় জয় পুরো জাতিকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত করেছে। পুরো টুর্নামেন্টজুড়ে আমাদের অদম্য কন্যাদের চমৎকার পারফরম্যান্স, শৃঙ্খলাপরায়ণতা ও লড়াকু মানসিকতা দেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছে।

তিনি আরও বলেন, মাঠে উপস্থিত থেকে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সমর্থন এবং হকি ফেডারেশনের সার্বিক প্রচেষ্টা এই সাফল্যকে আরও অর্থবহ করেছে। আমি বিজয়ী বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের সব সদস্যের উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের
সর্বশেষ খবর
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে