ফ্যাসিস্টের ফটোকপি বিএনপি সরকার: জামায়াত আমির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৬, ২৩:২৭আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২৩:৩১

বিএনপির মধ্যে ফ্যাসিস্ট সরকারের ফটোকপি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবা না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘‘নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।’’

তিনি বলেন, ‘‘আপনারাও তো আমাদের মতোই মজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হতে যাচ্ছেন?’’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপির যে ত্যাগ ছিল, তা দলটি ভুলে গিয়ে নিজেরাও আওয়ামী লীগ হয়ে উঠার চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘‘তারা নিজেরাই বলেছেন, ধান ক্ষেতে পাট ক্ষেতে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই স্মৃতি তারা ভুলে গেলেন। যে স্বভাব ফ্যাসিস্ট সরকারের ছিল, সেটি এখন তারা ধারণ করছেন।’’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের ফটোকপি ছাড়া আর কিছুই নয়।’’

বিএনপির কমিটিতে থাকা আমলাকে চুক্তিতে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগের সমালোচনা করেন জামায়াত আমির। বলেন, ‘‘একজন তো প্রমোশন পেতে পেতে সচিব হয়ে গেছেন। সচিব হতে এখন আর বিসিএস পাস করা লাগবে না। দলীয় একটা পদ থাকলেই হবে।’’

হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা। আপনারা আবার শুরু করলেন কেন? পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না।’’

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সর্বশেষ খবর
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: গোলাম পরওয়ার
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ঢাকার আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?