রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিলো জামায়াত জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১২:৩৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১২:৩৪

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছেন জোটের সদস্যরা। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। 

অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া সমর্থক হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন। 

অপরদিকে আজ বেলা ১২টার দিকে আয়োজিত স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। এরপর বিকাল ৩টার দিকে ইসিতে দলটির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে জানা যায়। 

উল্লেখ্য, গত ২৪ জুলাই বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ শীর্ষক পদত্যাগপত্রটি তিনি লিখেছেন রাষ্ট্রপতির অফিসিয়াল প্যাডে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী  রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরে নির্বাচন কমিশন (ইসি) নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে। তারই প্রেক্ষিতে গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার বিএনপি ও জামায়াত জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে। একাধিক বৈধ প্রার্থী থাকলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে পারে। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট 
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে দুপুরে ইসিতে যাবে বিএনপি 
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য