মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ১৩:১০আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৩:১০

‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনও সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।” 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন। 

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির জানিয়েছিলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এক ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
সর্বশেষ খবর
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে গিয়ে কী বললেন স্প্যানিশ মিডফিল্ডার 
মরুভূমির বুকে মৃত্যুফাঁদ, তবু কেন পর্যটকদের টানে ডেথ ভ্যালি?
মরুভূমির বুকে মৃত্যুফাঁদ, তবু কেন পর্যটকদের টানে ডেথ ভ্যালি?
ঢাকার তিন থানায় গ্রেফতার ৬০
ঢাকার তিন থানায় গ্রেফতার ৬০
ক্ষুধার্ত আত্মাদের তুষ্ট করতে যে উৎসব
ক্ষুধার্ত আত্মাদের তুষ্ট করতে যে উৎসব
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ