আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াতের আমির: রাশেদ খাঁন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করে বলেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে আওয়ামী লীগকে নরমালাইজ করেছেন জামায়াতে ইসলামীর আমির। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন।

রাশেদ খাঁন বলেছেন, ‘‘গণঅভ্যুত্থানের একমাস যেতে না যেতেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করেন জামায়াতের আমির! মূলত ভোটের রাজনীতির কারণে তিনি আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখান। আর এটিই হয়ে যায় আওয়ামী লীগের বিচারের পথে বড় বাধা। ধীরে ধীরে আওয়ামী লীগ নরমালাইজড হয়ে যায়। এরপর আওয়ামী লীগের নেতারা বলা শুরু করেন, যারা আওয়ামী লীগ করতেন, তারা জামায়াতে যোগদান করলে পুরো দায়দায়িত্ব নেওয়া হবে। এরপর বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ও গোপনে সব আওয়ামী লীগ রাতারাতি জামায়াত হয়ে যায়!’’

তিনি বলেন, ‘‘আ.লীগের ভোট ব্যাংকে জামায়াতের ক্ষমতায় যাওয়ার লিপ্সার কারণে আওয়ামী অপরাধীদের সঠিক বিচার হয়নি। আর অপরাধের বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে যায়। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে সেই বেপরোয়া আচরণ পরিলক্ষিত হলো। আওয়ামী লীগ জাস্ট সুযোগের অপেক্ষায় আছে। জামায়াত যতই আওয়ামী লীগের পুনর্বাসন করে ভোটব্যাংক বাড়াতে চেষ্টা করুক না কেন, ওরা কখনও কামব্যাক করতে পারলে— সবার আগে জামায়াতকে দিয়েই প্রতিশোধ শুরু করবে। তাই জামায়াত-এনসিপির প্রতি অনুরোধ থাকবে, আওয়ামী ব্যবসায়ী ও নেতাদের থেকে লং মার্চ বা কর্মসূচির জন্য অর্থ ও প্রাডো গাড়ি নিয়ে পুনর্বাসন বন্ধ করুন।’’

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগ জাতির শত্রু, দল হিসেবে আওয়ামী লীগের ও আওয়ামী অপরাধীদের বিচারে সামাজিক ও রাজনৈতিক ঐক্য দরকার। যেহেতু জামায়াতের আমির গণঅভ্যুত্থানের পরপর আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, বিচারের পথে বাধা সৃষ্টি করেছে। সুতরাং, জামায়াতের আমিরের উচিত সংসদে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজনৈতিক ঐক্যমতের প্রস্তাব করা। বিএনপি সরকার বিচার করবে, আর ভোটের জন্য জামায়াত তলে তলে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইলে, ভবিষ্যতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে ফিরে আসবে।’’

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সাঈদীর মামলার বাদীর লাশ দাফনে বাধা, ঘণ্টার পর ঘণ্টা পড়েছিল মুক্তিযোদ্ধার লাশ
‘নির্বাচনে অনিয়ম হলে কেন্দ্র ঘিরে প্রিসাইডিং কর্মকর্তাকে বেঁধে আমাদের ফোন দেবেন’
এমন এক স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন: জামায়াত আমির
সর্বশেষ খবর
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
ঢাকা থেকে বাতিল ১৪৪ ফ্লাইট, আটকা ২২ হাজার যাত্রী
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
সকালে যুবদল নেতাকে, সন্ধ্যায় দোকানিকে এবং রাতে হাসপাতালে গুলি-ভাঙচুর
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ
একের পর এক মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: তদারকি নিয়ে প্রশ্ন
একের পর এক মাদ্রাসায় যৌন নির্যাতনের অভিযোগ: তদারকি নিয়ে প্রশ্ন
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা