সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল চায় জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২

সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “সরকারের বয়স ৭ মাস, আর  সাইবার সুরক্ষা আইনের বয়স ৪-৫ মাস। এই সময়ে এমন কী ঘটেছে যে এই আইন সংশোধন করতে হবে?” তিনি আরও বলেন, “সরকারের মধ্যে অস্থিরতা ও দ্বিধাদ্বন্দ দেখা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংসদে সাইবার সুরক্ষা আইন-২০২৬ নামে পাস হয়েছে। আমরা মনে করি সরকার হীন উদ্দেশে এই আইন সংশোধন করতে চাচ্ছে।” 

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সাইবার সুরক্ষা আইন ২০২৬: নিরাপত্তা, নিয়ন্ত্রণ নাকি বাকস্বাধীনতা দমন?’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জামায়াতের সম্প্রচার বিভাগ এ সেমিনারের আয়োজন করে।  

পরওয়ার বলেন, “সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার ফ্যাসিবাদ হয়ে উঠছে। এ কারণে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে। গণভোটের রায় উপেক্ষা করেছে, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে।” 

সাইবার সুরক্ষা আইনে সবচেয়ে বেশি রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের হয়রানি হতে হবে উল্লেখ করে তিনি বলেন, “বিরোধী দলমত দমন করতে এবং সরকারের দুর্নীতি, দলীয়করণ প্রকাশ যাতে না হয় সেজন্য মিডিয়াকে দমন করতে সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের পথে হাঁটছে।” সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে তিনি আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগীয় প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “বিএনপি সরকারের কার্যক্রমে বোঝা যায় একটি নির্বাচিত সরকার কীভাবে ফ্যাসিবাদ হয়ে ওঠতে পারে। তারা গুম প্রতিরোধ অধ্যাদেশ গুম করে দিয়েছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, সুপ্রিমকোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করেছে, গণভোট অধ্যাদেশ বাতিল করেছে এমনকি গণভোটের রায় উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে।” তিনি বলেন, “সব কিছু বাতিল করতে করতে একদিন জনগণ সরকারকে বাতিল করে দেবে।” বাতিল হওয়ার আগে জনরায় মেনে নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।  

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য নাজমুন নাহার নিলু বলেন, “আমাদের আইন হচ্ছে একচোখা। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে মামলা হয়, আটক হয়। কিন্তু বিরোধীদলীয় নেতা বা বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার করা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। সাইবার সুরক্ষা আইন সরকার আরও কঠোরভাবে তৈরি করতে চাচ্ছে কেবলমাত্র গণমাধ্যম ও জনগণকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে।”   

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লা সিবগা বলেন, “সরকার সংবিধানের বাইরে যেতে চায় না। কিন্তু সংবিধানের ৩৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে সরকার সাইবার সুরক্ষা আইনের নামে জনগণের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। এই আইনে সরকার শুধু জনগণের বাকস্বাধীনতা নিয়ন্ত্রণই করবে না বরং দমনও করতে পারবে।” 

লেখক ও সাংবাদিক আবুল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া টিম সদস্য মো. জাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন গ্রীনওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দৈনিক আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানব কন্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ব্যারিস্টার আল মামুন রাসেল, ডাকসু জিএস এস.এম ফরহাদ প্রমুখ।

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংবিধান সংশোধন কমিটিতে ১১ দলের প্রতিনিধিত্ব থাকবে না: গোলাম পরোয়ার
সর্বশেষ খবর
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
ঢাকায় ছয়টি ইনার হুইল ক্লাবের যৌথ ইনস্টলেশন অনুষ্ঠান
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি