কে নির্বাচনে এলো-না এলো, আমার কিছু যায়-আসে না: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০২

 

 ঢাকা-১৭ নির্বাচনি এলাকায় জনসভায় বক্তব্য রাখছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘কে নির্বাচনে এলো-না এলো, তাতে আমার কিছু আসে-যায় না। গণতন্ত্রের মূল বক্তব্যই হলো নির্বাচন। জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাসী।’ সোমবার ঢাকা-১৭ নির্বাচনি এলাকার ভাষানটেক বাজার, দামালকোর্ট ও কচুক্ষেতে পৃথক তিনটি জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এলাকাবাসীর কাছে ভোট চেয়ে এরশাদ বলেন, ‘আমি আগেও এলাকার মানুষের সঙ্গে ছিলাম। অনেক উন্নয়ন করেছি। আমাকে সবসময় কাছে পেয়েছেন। বর্তমান এমপিকে মানুষ খুঁজে পায় না। আমি নির্বাচিত হলে আগের মতোই আমাকে আপনাদের পাশে পাবেন। আপনারাও আমার পাশে থাকুন। আমি আপনাদের সমর্থন চাই। আপনারা সমর্থন দিলে আমি এলাকা থেকে নির্বাচন করতে চাই।’

দেশে সুশাসনের খুব অভাব রয়েছে অভিযোগ করে এরশাদ বলেন,  ‘গুম-হত্যা-ধর্ষণ হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দুঃখী মানুষের পাশে দাঁড়াবে।’ সম্প্রতি ভাষানটেকে পুড়ে যাওয়া বস্তি নির্মাণে সাধ্যমতো সাহায্য করার ঘোষণা দিয়ে সরকারকেও এ বস্তি পুনর্নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, মেজর (অব.) খালেদ আখতার, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।

প্রসঙ্গত,  ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে মহাজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরশাদ। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম