এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি জালালীর নতুন বই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫২

রক্তাক্ত রাখাইন বইয়ের প্রচ্ছদ মিয়ানমারের আরাকান জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের বর্বরতা নিয়ে লেখা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর নতুন বই প্রকাশিত হচ্ছে। বইটির নাম ‘রক্তাক্ত রাখাইন’। পেশাগত জীবনে দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন জালালী। গ্রন্থটিতে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশার গল্প তুলে এনেছেন নিবিড়ভাবে।

রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের খুলবেন গ্রন্থটির মোড়ক। থাকবেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও।

খন্দকার দেলোয়ার জালালী জানান, বইটির দাম দুশো টাকা। পাওয়া যাবে ৬০৫ নম্বর গ্রন্থরাজ্য স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান মাঠে) এবং ডিআরইউর স্টল নম্বর ৬৭ (বাংলা একাডেমি চত্বর, ভাষা শহীদ ভাস্কর্যের সামনে)।

তিনি জানান, ‘রক্তাক্ত রাখাইনের ভূমিকা লিখেছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। ভূমিকায় বইটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।’

ভূমিকায় মীর মাসরুর লিখেছেন, মিয়ানমারের বর্বরতার শিকার হয়ে বাংলাদেশে ১১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা এখন বাংলাদেশে। গ্রন্থটিতে এই মানুষগুলোর ওপর মিয়ানমারের বর্বরতার কথা তুলে এনেছেন খন্দকার জালালী।

 

/এসটিএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান