১০০ বছরের ইতিহাসে এমন সুষ্ঠু নির্বাচন আর হয়নি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩

মাহবুবউল আলম হানিফ (ফাইল ছবি) ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘বাংলাদেশের ১০০ বছরের নির্বাচনের ইতিহাসে এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনও দেখা যায়নি।’ শনিবার সন্ধ্যায় সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘সামরিক শাসক জিয়াউর রহমান অবৈধ উপায়ে ক্ষমতা গ্রহণের মাধ্যমে এই দেশের মানুষের ভোটাধিকার বুটের তলায় পিষ্ট করেছিলেন। বিএনপি কখনোই জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই অপশক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছেন।’ তিনি আরও বলেন, ‘ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা অভিযোগগুলো দেখে সবার ধারণা হয়েছে, তিনি এই অভিযোগগুলো আগেই লিখে রেখেছিলেন। ফখরুল যেসব অভিযোগ তুললেন, সেগুলো হাস্যকর। বিএনপির সব অভিযোগই মিথ্যাচারে ভরা। এগুলোর কোনও ভিত্তি নেই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আসলে বিএনপি নিজেদের পরাজয়ের আশঙ্কা করেই আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এসব নির্লজ্জ মিথ্যাচার করেছে। বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে কোনও কোনও জায়গায় তাদের এজেন্টরা আসেননি বলেও শুনেছি।’ ‌

মোহাম্মদপুরে এক সাংবাদিকের ওপর হামলার প্রসঙ্গে হানিফ বলেন, ‘একজন সাংবাদিকের সঙ্গে কিছুটা গোলোযোগ হয়েছে। সেখানে বিএনপি-মনোনীত ওয়ার্ড কাউন্সিলর রাজেশের সঙ্গে হাতাহাতি হয়েছে। এর সঙ্গে সরকারদলীয় কোনও ওয়ার্ড কাউন্সিলর বা সরকারদলীয় কোনও মেয়র প্রার্থী জড়িত নন।’

‘প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করেছেন’—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে হানিফ বলেন, ‘এটি চরম মিথ্যাচার। চরম নিন্দনীয় কথা। ফখরুলকে আহ্বান জানাবো, আপনি যে কথা বলেছেন, তার পেছনে যদি কোনও প্রমাণ থাকে, তা জাতির সামনে তুলে ধরতে হবে। যদি প্রমাণ উপস্থাপন করতে না পারেন, তাহলে আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

এ সময় বিএনপিকে দুই সিটি নির্বাচনে শেষ পর্যন্ত ভোট লড়াইয়ের মাঠে টিকে থাকার জন্য ধন্যবাদ জানান হানিফ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু প্রমুখ।

/এমএইচবি/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
সর্বশেষ খবর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘরে আগুন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু