ঢাকা-১০ আসনে উপনির্বাচন

ভোট চুরির শঙ্কা দূর করার দাবি জাপা প্রার্থী শাহজাহানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৭:৪৫আপডেট : ০৬ মার্চ ২০২০, ১৭:৪৯

ভোট চুরির শঙ্কা দূর করার দাবি জাপা প্রার্থী শাহজাহানের

ভোটারদের কেন্দ্রমুখী করতে তাদের মন থেকে ভোট চুরির শঙ্কা দূর করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী মো. শাহজাহান। তিনি বলেছেন, ‘ভোটাররা সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চান। তারা মনে করে জনগণের ভোটের কোনও মূল্য নেই।’ শুক্রবার (৬ মার্চ) দুপুরে জিগাতলা গফতলা জামে মসজিদে জুম্মার নামাজ শেষে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে মো. শাহজাহান বলেন, ‘আপনারা দলবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গেলে কেউ ভোট চুরি করার সাহস পাবে না।’ এসময় তিনি টালী অফিস রোড, মিতালী রোড, শের-ই বাংলা রোড, ১৫ নং স্টাফ কোয়ার্টার, গফতলা মসজিদ রোড, জিগাতলা কাঁচাবাজার এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে জাতীয় পার্টির শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা মোস্তাইন বিল্লাহসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের