নতুন বাংলাদেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করবে জাপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ১৫:০৮ আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৫:০৮

জাপা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়

জাতীয় পার্টি (জাপা) গণমানুষের আস্থা ও ভালোবাসার রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম (গোলাম মোহাম্মদ) কাদের। তিনি বলেন,  ‘দেশের মানুষের বিশ্বাস পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে জাপা নতুন বাংলাদেশ গড়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।’ 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যুব সংহতিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দলের চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাপার দিকে তাকিয়ে আছে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন,  ‘আমাদেরকে পার্টিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান প্রমুখ।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২৮৯
ঋণদাতা দুই সংস্থার কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
ঋণদাতা দুই সংস্থার কাছে সাড়ে ১৪ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ
হরমুজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ২ জাহাজ, প্রাণ গেলো নাবিকের
হরমুজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ২ জাহাজ, প্রাণ গেলো নাবিকের
যে নদীর জলে নৌকা ভাসে শূন্যে
যে নদীর জলে নৌকা ভাসে শূন্যে
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট
চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট