সভ্য সমাজে নারী নির্যাতনের ঘটনা একেবারেই বেমানান: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৩:৪৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৩:৪৮

গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ছবি) নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি। সোমবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিবাদ লিপিতে জিএম কাদের বলেন, ‘সভ্য সমাজে পাশবিক নারী নির্যাতনের ঘটনা একেবারেই বেমানান। যখন দেশের নারীরা শিক্ষা, উন্নয়ন ও অগ্রগতিতে অসাধারণ ভূমিকা রাখছেন, তখন নোয়াখালীতে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর আদিম যুগের বর্বরতা মেনে নেওয়া যায় না। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিকৃত রুচিসম্পন্নরা যে অপরাধ করেছে, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

ভবিষ্যতে এমন লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় একইভাবে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম