জাপায় যোগ দিলেন গণফোরামের দুই শতাধিক নেতাকর্মী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫

জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দিচ্ছেন গণফোরাম নেতারা গাজীপুর জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট কাজী মো. রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আলম টিটুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যান কার্যালয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে তারা যোগ দেন।
যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি কোনও ষড়যন্ত্রে বিশ্বাস করে না, জাপা কখনও কোনও ষড়যন্ত্রে জড়িত ছিল না। দেশের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র হলে তা প্রতিহতের রাজনীতিতে জাতীয় পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে।’
গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম.এম. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা সভাপতি আজম খান, রফিক মেম্বর। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলমগীর সিকদার লোটন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী