‘টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে, জানতে চায় মানুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ১৭:০১আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৭:০১

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘করোনার টিকা পাওয়ার ব্যাপারে মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। টিকা জনগণের নাগরিক অধিকার। সারা দেশের টিকা পাওয়ার যোগ্য সব জনগোষ্ঠীকে টিকা দেওয়া সরকারের দায়িত্ব। যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা সময়মতো দ্বিতীয় ডোজ পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত। গেলো ফেব্রুয়ারি থেকে চুক্তি অনুযায়ী টিকা না আসায় হতাশা সৃষ্টি হয়েছে সবার মাঝে। দেশের মানুষ জানতে চায় টিকার ব্যাপারে সরকার কী উদ্যোগ নিয়েছে?’

রবিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে কাদের বলেন, ‘নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষের টিকা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন, ‘গেলো বছর জাতীয় পার্টির পক্ষ থেকে টিকা সংগ্রহের ব্যাপারে বিকল্প উৎসের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। যে কারণে, বর্তমানে দেশ কঠিন সংকটের মুখোমুখি।’

সরকার জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় টিকা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেন জিএম কাদের।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম