এরিক এরশাদের তিন মিনিটের সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৫:৪৯আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৬:৪২

তিন মিনিটের সংবাদ সম্মেলন করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে তিনি সংক্ষিপ্ত এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সঙ্গে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ থাকলেও মা বিদিশা ছিলেন না।

এরিকের অভিযোগ, আমার এবং মা বিদিশা এরশাদের যদি কোনও ক্ষতি হয়, তাহলে এর জন্য দায়ী থাকবেন চাচা জি এম কাদের।

সংবাদ সম্মেলনে তিন মিনিটের বক্তব্য শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্য রুবায়েত হোসেন দ্রুত এরিককে সংবাদ সম্মেলনস্থল থেকে নিয়ে যান।

তবে, সংবাদ সম্মেলনে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, ‘জাতীয় পার্টির অফিসিয়াল পেজে এরিক ও বিদিশার নিউজ শেয়ার করা হচ্ছে। সব ষড়যন্ত্রের জন্য জি এম কাদের দায়ী। এরিককে সরাতে পারলে তিনি ট্রাস্টের সম্পদ দখল করতে পারবেন। জি এম কাদের এরশাদ পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও জি এম কাদেরকে পাওয়া যায়নি।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী