এদেশে লকডাউন সফল হবে না:  জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ২০:৫৩আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৫৩

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কখনও এদেশে লকডাউন সফল হবে না। কারণ দেশের বেশির ভাগ মানুষেরই ঘরে খাদ্য নেই, পকেটে পয়সা নেই। তাই খাদ্য সহায়তা না দিলে ক্ষুধার্ত মানুষ ঘরের বাইরে বের হবেই। মঙ্গলবার (১৩ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শুরু থেকেই আমরা বলেছি লকডাউনের আগে দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে। সদিচ্ছার অভাবে সরকার খাদ্য সহায়তা দেয়নি।  

গোলাম মোহাম্মদ কাদের বলেন, টিকা কূটনীতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।  সকল দেশ যখন করোনা টিকা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, তখনও আমাদের করোনা টিকার পূর্ণ নিশ্চয়তা মেলেনি। মাস্ক পরে আর সাবান দিয়ে হাত ধুয়ে করোনা মোকাবিলা সম্ভব হবে না।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে লকডাউন হচ্ছে না, মানুষের জীবন ও জীবিকাও হচ্ছে না। মানুষের জীবন ও জীবিকা নিয়ে পরিহাস করছে সরকার। প্রতিটি মানুষের জীবন ও জীবিকার দায়িত্ব নিতে হবে সরকারকেই। দেশের অধিকাংশ গ্রামেই করোনা ছড়িয়ে পড়েছে, কোনও নিয়ন্ত্রণ নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব সামসুল হক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম