‘জাতীয় পার্টির’ চেয়ারম্যান হতে রাজি নন রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২১, ২৩:০২আপডেট : ১৪ জুলাই ২০২১, ২৩:১০

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি  দলের চেয়ারম্যান হতে আগ্রহী নন। বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেন। 

এদিন রাত ১১ টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী। পরে এ বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই বিষয়টি ঠিক আছে।’

আরও পড়ুন: এরিক এরশাদের নতুন ‘জাতীয় পার্টির’ ঘোষণা 

জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও রওশন মনে করেন। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান হিসাবে জিএম কাদেরের সাফল্য কামনা করেন । জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জালালী দাবি করেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, ‘বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোনও কিছুর সাথে সম্পৃক্ত নই।’

প্রসঙ্গত, আজ দুপুরে এরিক এরশাদ রওশন এরশাদকে চেয়ারম্যান করে নতুন জাপা ঘোষণা করেন। একইসঙ্গে মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও  কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক।

বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক।

সংবাদ সম্মেলনে এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের