ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৫:১৮আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৫:১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘বর্তমানে ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলা চলছে। তাই সবার আগে দেশের সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

জিএম কাদেরের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এসব কথা জানান।

জিএম কাদের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আর লকডাউন দেওয়া ঠিক হবে না। তবুও সরকার যদি লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারকে মাসে অন্তত দশ হাজার করে টাকা অনুদান দিতে হবে।’

এসময় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের