জাপা নেতা লুৎফুর রেজাকে বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনকে পার্টির সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দলের চেয়ারম্যান জিএম কাদের এ সিদ্ধান্ত নেন। 

এদিন বিকালে তার প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

খন্দকার জালালী জানান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকনকে পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে। গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারা মোতাবেক জাতীয় পার্টি চেয়ারম্যান এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান