প্রধানমন্ত্রীকে ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ’ বললেন জাপার এমপি ফখরুল ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
২৫ নভেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫:৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম। তিনি বলেন, ‘আমরা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সেই প্রদীপ হলেন শেখ হাসিনা।’

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বুধবার জাতীয় সংসদে এ সাধারণ আলোচনার জন্য প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দু্ই দিন আলোচনা শেষে আজ  প্রস্তাবটি গ্রহণ করা হবে।

ফখরুল ইমাম বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের পেছনের সব উদ্দেশ্য রাতারাতি পূরণ হয়ে যাবে— এমন ভাবার কোনও কারণ নেই। তবে দেশপ্রেম, সততা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা হলে অল্প সময়ের মধ্যে অর্জন করতে পারবো।’

তিনি বলেন, ‘উন্নত দেশ হতে হলে মানুষের উন্নতির ব্যবস্থার দরকার। এক জরিপে দেখা যায়, দেশের দুই কোটি ৩৪ লাখ মানুষ এখনও অনুন্নত ও অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করে। দেড় শতাংশ মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করেন।’

সামনের দিনগুলোতে বাংলাদেশকে কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে ফখরুল ইমাম বলেন, ‘সেগুলো হলো লোহার হাতে দুর্নীতির লাগাম ধরতে হবে। জনসংখ্যার বৃদ্ধির হার কমানো, বেকারত্বের হার সহনীয় পর্যায়ে নিয়ে আসা। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলা করা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলা করা। দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা। গণতান্ত্রিক চাকা অব্যাহত রাখা। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী