ইউএনও’রা আনসার নিয়ে ঘোরেন, এমপিরা ঘোরেন বেআক্কেলের মতো: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:২০

সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অস্ত্রধারী আনসার সঙ্গে নিয়ে চলাফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) বেআক্কেলের মতো ঘোরেন। জেলা প্রশাসকরা বডিগার্ড পেলেও, এমপিরা ঢাকা শহরে একা একা ঘোরেন বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

মুজিবুল হক বলেন, ‘‘এমপিদের স্ট্যাটাসটা কী, রাষ্ট্রীয় প্রটোকল কী—এটা জানতে চেয়ে, বলতে বলতে মইনউদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স’ ঠিক করেছে। সেটা করতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে  প্রধান বিচারপতি এক সমান। করুন আপত্তি নাই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার জনপ্রতিনিধি, রাষ্ট্রের মালিক তাদের প্রতিনিধি কোনও সরকারি আমলার নিচে থাকবে এটা অসুন্দর লাগে।’

তিনি বলেন, ‘কিছু দিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের কারণে এখন সারা বাংলাদেশে সব ইউএনও’র বাসায় ১০-১২ জন আর্মসধারী আনসার দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবের গাড়িতে কিন্তু তিন-চার জন আনসার উইথ আর্মস, তারা সঙ্গে নিয়ে যান। আর এমপিরা বেআক্কেলের মতো ঘোরেন। এমপির পারসোনাল একটা গানও নাই।’

সংসদ নেতা শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘সময় চেঞ্জ হয়েছে। সংসদ নেত্রী, আপনার সঙ্গে তো অনেকে আছেন, এমপিরা তো একলা একলা ঘোরেন। ডিসির একজন বডিগার্ড আছে, সচিবের বডিগার্ড আছে, আর এমপি ঢাকা শহরে একা একা ঘোরেন।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ উদ্বোধন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের