দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২২, ২০:৫৫আপডেট : ০৩ জুন ২০২২, ২১:১০

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, গুণীজনদের সম্মান না করলে যেমন সমাজে গুণীজন তৈরি হয় না, তেমনি সৎ ও আদর্শবানদের সম্মান না করলে সমাজে সৎ ও আদর্শবান তৈরি হয় না। দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নে জড়িত যারা, তাদের ঘৃণা করলেই সমাজ থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বিদায় নেবে।

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৩ জুন) বিকেলে উত্তরা সেক্টর ৬-এর বিসিক মিলনায়তনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। উত্তরা কালচারাল সোসাইটির সদস্যদের নাচ, গান আর আবৃত্তিতে উৎসবমুখর হয়ে ওঠে গুণী কণ্ঠশিল্পী খুরশিদ আলমের সংবর্ধনা অনুষ্ঠান।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং। সংবর্ধিত প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমের হাতে সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন শেরিফা কাদের এমপি। 

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের