জাতীয় পার্টির বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রই সফল হবে না: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২২, ২০:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২১:২৮

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন। জাপা এখন অনেক ঐক্যবদ্ধ, সক্রিয় এবং শক্তিশালী, দেশের মানুষের ভালোবাসার রাজনৈতিক শক্তি। দেশের মানুষ এখন জাতীয় পার্টির ওপর আস্থা রাখেন। তৃণমূল মানুষের আস্থার নাম জাতীয় পার্টি। তাই, জাতীয় পার্টির অগ্রযাত্রা রোধ করা অসম্ভব।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের  আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর উত্তরের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ জানে, বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে মুসলিম লীগ বানাবে। আর বিএনপি জানে, বিএনপি ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। তাই আওয়ামী লীগ আর বিএনপি ক্ষমতার জন্য দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে ভবিষ্যতে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে আওয়ামী লীগ ও বিএনপি দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ জানে, একমাত্র জাতীয় পার্টি দেশে গণতন্ত্র দিতে পারবে। তিনি বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। এজন্যই এ বিষয়ে তথ্য দিচ্ছে না সরকার। দেশের মানুষ জানতে চায়, ক্যাপাসিটি চার্জের টাকা কার কার পকেটে গেছে।’ 

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবুর রহমান লিপটন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান