দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যা: রওশন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪২

দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই জরুরি। সন্ত্রাস ও সহিংসতা দেশে একটা বড় ব্যাধি। তিনি বলেন, ‘সংগ্রামে শামিল হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে, না হলে এগুলো দূর করা যাবে না।’

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

রাষ্ট্রপতির ভাষণের বিভিন্ন অংশ উদ্ধৃত করে রওশন এরশাদ বলেন, ‘প্রবৃদ্ধি ৭.৫২ শতাংশে দাঁড়িয়েছে। যা সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় ইতিবাচক। মাথা পিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থবছর থেকে ২৩৩ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ২৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে জিডিপি কতটা কার্যকর তা নিয়ে ইদানিং প্রশ্ন উঠেছে। শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই দেশে উন্নয়নের জোয়ার বইবে, তা বলা যাবে না। সাধারণ মানুষের জীবনমানে কতটুকু উন্নতি হয়েছে, তা দেখতে হবে। প্রবৃদ্ধি বিতর্কে না গিয়ে সরকারের উচিত হবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তাহলে বৈষম্য কমবে সাধারণ জনগণ উপকৃত হবে।’

বিরোধী দলের নেতা বলেন, ‘দেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষকে রক্ষা করতে হলে এমন পদক্ষেপ নিতে হবে, যাতে কৃষক ন্যায্য  মূল্য পায়, ভোক্তারাও সহনীয় দামে খাদ্য শস্য কিনতে পারে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে খাদ্য শস্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে সরকারকে।’

করোনা পরিস্থিতির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এসব বিষয়ে রাষ্ট্রপতি তার ভাষণে যেসব কথা বলেছেন, তা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন তিনি। রওশন এরশাদ বলেন, ‘এগুলো আমাদের জন্যই নয়, সারা বিশ্বের জন্যও প্রাসঙ্গিক। এগুলোকে মোকাবিলা করতে আমাদের সতর্কভাবে প্রস্তুত থাকতে হবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিককালে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মহলের আপত্তির পরও সরকার বিদ্যুতের দাম বাড়ালে সব কিছুর খরচ বাড়বে। ফলে আরেক দফা বাড়বে দ্রব্যমূল্য। ক্ষতিগ্রস্ত হবে রফতানি খাত। এ সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা উচিত ছিল। আমরা আশা করবো, বিষয়টি পুনর্বিবেচনা করে দাম সমন্বয় করবে সরকার।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের