জাতীয় পার্টির ইফতারে আ.লীগ-বিএনপিসহ অন্যান্য দলের নেতারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ০০:০৬আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২০:০৬

রাজধানীর হোটেল রেডিসনে রবিবার (২ এপ্রিল) ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় পার্টি (জাপা)। তাতে অংশ নেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতারা।

জাপার প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।

এই ইফতার অনুষ্ঠানে আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, চীন, ইরান, কসোভো এবং জাতিসংঘ, ভারত, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপান এবং ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

রাজনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. বিপ্লব বড়ুয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, গণফোরামের সভাপতি মোস্তফা মোহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএসএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

এ ছাড়া সরকারি বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা জাতীয় পার্টির চেয়ারম্যানের আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নেন।

জাতীয় পার্টির নেতার মধ্যে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের, মহাসচিব সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।

ইফতারে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, বর্তমানে বিশ্ব এক ভয়াবহ অবস্থা পার করছে। আমরা চাই পবিত্র এই মাহে রমজানে সবার শুভবুদ্ধির উদয় হোক। আমরা যেন এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি।

/এসটিএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম