সংসদে জিএম কাদেরের সমালোচনা দুই এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৩, ২০:৪৮আপডেট : ১১ জুন ২০২৩, ২১:০৭

সংসদে দাঁড়িয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য। সরকারকে সমালোচনা করে জি এম কাদেরের সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরে সরকারি দলের এই দুই এমপি বলেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কেন সরকারের সমালোচনা করছেন তা বোঝে আসে না।

রবিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। 

দিনাজপুর-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। আমির খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জি এম কাদের সাহেব বললেন দেশ নাকি নীরবেই শ্রীলঙ্কা হয়ে গেছে। টের পাচ্ছে না কেউ। নীরবেই হয়ে গেছে। সশব্দে হওয়ার কথা, কিন্তু নীরবেই হয়ে গেছি। অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে ছবক দিচ্ছে।’

দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে দাবি করে তিনি বলেন, ‘যারা দেখতে পায় না, দয়া করে তাদের চোখ অপারেশন করা দরকার। এত মানুষের অপারেশনের ব্যবস্থা তো সরকার করতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষু, অন্তর খুলে দেন। এরা যেন দেখে ভালো করে। আর যেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে।’

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে যারা আছি সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে আসলেই আমরা কী মূলধারার সঠিক রাজনীতি চাই কিনা। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’

বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে– জি এম কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা জানতাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে– এ রকম অনেক কিছু বলেন। তিনি বলেন সেটা আমরা বুঝি। কিন্তু জি এম কাদের সাহেব যে বললেন সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে তার দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে, এই ধরনের অসত্য ভাষণ দেবেন। সেটা তো আমরা বুঝি না। কারণ, আল্লাহ পাক কোরআন শরিফে বলেছেন, যত মোনাফেক আছে সবগুলো মিথ্যাবাদী। আমি উনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন, কারও কাছ থেকে শুনেছেন।’ 

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম