জিএম কাদেরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৩, ১৩:১৯আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৭:৫৬

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে শুরু হয় এ বৈঠক। দুপুর ১২টা নাগাদ বৈঠক শেষ হয়।

ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার ও জিএম কাদেরের বিশেষ দূত মাশরুর মওলা বৈঠকে ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে মাশরুম মওলা একাধিক গণমাধ্যমে বলেন, ‘বৈঠকে স্বাভাবিকভাবে নির্বাচনের প্রসঙ্গে আলোচনা হয়েছে। সেখানে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা জানতে চেয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে সেটা এককভাবে অংশ নেবে নাকি জোটবদ্ধভাবে করবে তা জানতে চাওয়া হয়েছে। আমরা আমাদের উত্তর দিয়েছি।’

বৈঠক সম্পর্কে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। জানা মাত্র আপনাদের জানাবো।’

/এসটিএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের