জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষণা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৩, ১৭:৫৮আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:০৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের ঘোষণা করার কথা থাকলেও পরে বিকাল সাড়ে ৫টায় নাম ঘোষণা শুরু হয়। প্রার্থীদের হাতে চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হবে সন্ধ্যা সাতটায়।

দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণা করছেন।

দলীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের ভিড়

মনোনয়ন ঘোষণা দেরি হওয়ায় কারণ হিসেবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমাদের অনেক ত্যাগী নেতা রয়েছেন। আবার নতুন অনেকেই যোগ্য হয়েছেন, তাদের থেকে বাছাই করা কঠিন হয়ে গেছে। তাই বিলম্ব হয়েছে।’

এর আগে জাতীয় পার্টি অফিসের সামনে দলের বহিষ্কৃত এবং রওশনপন্থি নেতাকর্মীরা মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ও জিএম কাদের বিরোধী স্লোগান দেন। তারা অভিযোগ করেন, দলে বর্তমানে ত্যাগী নেতাদের জায়গা হচ্ছে না। বিরোধ থাকায় রওশনপন্থি নেতারা নির্বাচিত হবার যোগ্যতা থাকলেও দল থেকে তাদের বাদ দেওয়া হচ্ছে।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বৃহস্পতিবার ৪৯ নারী প্রার্থীর গেজেট প্রকাশ করবে ইসি
সংরক্ষিত নারী আসন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
সংরক্ষিত নারী আসনের নির্বাচনপ্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম