সংসদে বিরোধী বেঞ্চের প্রথম আসনটি জিএম কাদেরের

এমরান হোসাইন শেখ
২২ জানুয়ারি ২০২৪, ২১:৩০ আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২২:০২

বিরোধীদলীয় নেতার বিষয়টি সুরাহা না হলেও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে সংসদ কক্ষের বিরোধী বেঞ্চের প্রথম সারির প্রথম আসনটিই দেওয়া হচ্ছে। সংসদ সচিবালয় থেকে এরইমধ্যে আসন বিন্যাসের খসড়া তৈরি করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দু-একদিনের মধ্যে আসন বিন্যাস চূড়ান্ত করা হবে।

এদিকে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি চেয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। অবশ্য দলটির চিঠি পেলেও সোমবার (২২ জানুয়ারি) পর্যন্ত কোনও সিদ্ধান্ত আসেনি স্পিকারের দফতর থেকে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন—তা নির্ধারণের এখতিয়ার স্পিকারের। তবে সোমবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়ে দিয়েছেন—দ্বাদশ সংসদে বিরোধী দলের আসনে বসবে জাতীয় পার্টি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংসদ সদস্যদের আসন বিন্যাসের খসড়া তালিকা করা হয়েছে। সেখানে অন্যান্য সংসদের আসন বিন্যাসে বিরোধী দলের জন্য যে বেঞ্চগুলো রাখা হয়, সেগুলোতে জাপার এমপিদের রাখার প্রস্তাব করা হয়েছে। সংসদে বিরোধী দলের প্রথম বেঞ্চের প্রথম আসনটি জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের জন্য রাখা হয়েছে। জানা গেছে, জাপার ১১ জন এমপিকে প্রথম সারির পাশাপাশি পেছনের দুটি সারির মধ্যেই সিট দেওয়া হচ্ছে। বিরোধীদলীয় বেঞ্চের সামনের সারিতে দুই-একজন স্বতন্ত্র এমপির নামও আছে। খসড়া আসন বিন্যাস সংসদ সচিবালয় থেকে সংসদ নেতার কার্যালয়ে পাঠানো হয়েছে। তার পরামর্শ অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় সংসদ সচিবালয়।

বিরোধীদলীয় নেতার প্রশ্নে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বিরোধীদলীয় নেতার স্বীকৃতি চেয়ে জাতীয় পার্টির একটি চিঠি তিনি পেয়েছেন। তবে এ বিষয়ে তিনি জাপাকে কোনও সিদ্ধান্ত জানাননি। আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সংসদের আসন বিন্যাস বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসন বিন্যাসের একটি খসড়া তালিকা করা হয়েছে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে এটি চূড়ান্ত করা হবে। কোন আসনে কাকে দেওয়া হয়েছে এটা না দেখে বলা সম্ভব হচ্ছে না।’

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২২৩, জাপা ১১, জাসদ, ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি একটি করে আসনে এবং ৬২ আসনে স্বতন্ত্ররা বিজয়ী হয়।

বিরোধী দল নিয়ে সংসদের কার্যপ্রণালি বিধিতে কিছু উল্লেখ নেই। তবে বলা আছে বিরোধীদলীয় নেতার বিষয়ে। এতে বলা আছে, ‘বিরোধী দলের নেতা’ অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সংসদ সদস্য সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্গের নেতা।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে উপকমিটি
সর্বশেষ খবর
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত