জাতীয় পার্টির বর্ধিত সভা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৬:২০

জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু হয়েছে। তবে তুলনামূলক নেতাকর্মীদের উপস্থিতি কম দেখা গেছে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ৫৭ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার উদ্বোধন করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার সূচি সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

স্বাগত বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘আমরা গত দ্বাদশ নির্বাচনে গিয়েছিলাম প্রেসিডিয়াম কমিটির সম্মতিক্রমে। তবে এই নির্বাচনে আমরা আশানুরূপ ফলাফল পাইনি। এর জন্য সরকারের দৌরাত্ম্য, তাদের অর্থের দৌরাত্ম্য ছিল। আবার দলের অনেকে ভুল বুঝেছেন, অনেকে চলে গেছেন। আমি বলবো— আমাদের যা ভুলত্রুটি হয়েছে আসেন আলোচনা করি এবং আগামীতে দলকে কীভাবে আরও বেশি সংগঠিত করা যায়, তা নিয়ে কাজ করবো।’

বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা

এদিকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের পর নানা প্রশ্ন উঠেছে দলীয় সিদ্ধান্ত নিয়ে। এছাড়া দলের নেতাকর্মীদের মধ্যে একটি মতভেদ দেখা গেছে। এই বর্ধিত সভার মাধ্যমে তারা জানতে এসেছেন, দলীয় সমস্যা থেকে উত্তরণে কেন্দ্রীয় নেতারা পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেন।

এছাড়াও বক্তব্যের মাধ্যমে নিজেদের অবস্থান সম্পর্কে পার্টিকে জানাতে চান জাপার বিভিন্ন জেলা ও উপজেলের কেন্দ্রীয় নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান