দেশের শান্তি ও উন্নয়নে তা‌রেক রহমান ভূমিকা রাখবেন, আশা জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৬, ১৬:১৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:১৩

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। পাশাপাশি দেশের শান্তি ও উন্নয়নে তারেক রহমান ভূমিকা রাখবেন বলেও আশা করেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আশার কথা জানান জাপা চেয়ারম্যান।

গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমানকে দলটির চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। 

বার্তায় জিএম কাদের বলেন, “তিনি (তারেক রহমান) তার মেধা, যোগ‌্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। তিনি যে সময় দলের এই গুরুদায়িত্ব নিলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশকীয়।”

/এসটিএস/এবিএম/
সম্পর্কিত
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ