১৯৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ২৩:২২ আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২৩:২২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৯৬টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। আরও দুজন প্রার্থী পেন্ডিং আছে, সে ক্ষেত্রে ১৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে দলটির।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতারা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় পার্টি একটি দায়িত্বশীল ও গণমুখী নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করেছে। ঘোষিত প্রার্থীরা জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

নির্বাচনি আসন ও জাপার প্রার্থীর নামের তালিকা

পঞ্চগড়-২ আসনে লুৎফুর রহমান রিপন, ঠাকুরগাঁও-২ আসনে নুরুন নাহার বেগম, ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহমেদ, দিনাজপুর-২ আসনে নুরুল আমিন, দিনাজপুর-৩ আসনে আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৫ আসনে মো. কাজী আব্দুল গফুর, দিনাজপুর-৬ আসনে মো. রেজাউল হক, নীলফামারী-২ আসনে মোহাম্মদ তসলিম উদ্দিন, নীলফামারী-৩ আসনে রোহান চৌধুরী, নীলফামারী-৪ আসনে মো. সিদ্দিকুল আলম, নীলফামারী-১ আসনে মো. মশিউর রহমান রাঙ্গা, লালমনিরহাট-২ আসনে মো. এলাহান উদ্দিন, লালমনিরহাট-৩ আসনে মো. জাহিদ হোসেন, রংপুর-১ আসনে মঞ্জুম আলী, রংপুর-২ আসনে আনিসুল ইসলাম মন্ডল, রংপুর-৩ আসনে গোলাম মোহাম্মদ কাদের (সাবেক এমপি), রংপুর-৪ আবু নাসের মোহাম্মদ মাহবুবুর রহমান, রংপুর-৫ এস এম ফখরুজ্জামান, রংপুর-৬ মো. নূরে আলম মিয়া (জাদু), কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান (সাবেক এমপি), কুড়িগ্রাম-২ রুদ্দিন আহমেদ (সাবেক এমপি), কুড়িগ্রাম-৩ আব্দুস সুবহান, কুড়িগ্রাম-৪ এ কে এম ফজলুল মন্ডল, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী (সাবেক এমপি), গাইবান্ধা-২ মো. আব্দুর রশিদ সরকার (সাবেক এমপি), গাইবান্ধা-৩ মাইনুর রাব্বি চৌধুরী, গাইবান্ধা-৪ কাজী মোহাম্মদ মশিউর রহমান, গাইবান্ধা-৫ শামীম ওয়ারী পাটোয়ারি (সাবেক এমপি), বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না (সাবেক এমপি), বগুড়া-৩ মো. শাইনুল ইসলাম, বগুড়া-৪ শাহিন মোস্তফা কামাল, চাঁপাইনবাবগঞ্জ-১ আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ মোহাম্মদ খুরশিদ আলম, নওগাঁ-১ মোহাম্মদ আকবর আলী, নওগাঁ-৩ মোহাম্মদ মাসুদ রানা, নওগাঁ-৪ মোহাম্মদ আলতাফ হোসেন, নওগাঁ-৫ মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী-৩ মোহাম্মদ আফজাল হোসেন, রাজশাহী-৪ মোহাম্মদ ফজলুল হক, রাজশাহী-৬ মোহাম্মদ ইকবাল, নাটোর-২ মো. কবিরউদ্দিন কমল, নাটোর-৩ মো. আশিক ইকবাল, নাটোর-৪ এম ইউসুফ আহমেদ, সিরাজগঞ্জ-১ মো. জহরুল ইসলাম, সিরাজগঞ্জ-৩ মো. ফজলুল হক, সিরাজগঞ্জ-৪ মো. হিলতন প্রামাণিক, সিরাজগঞ্জ-৫ মো. আকবর হোসেন, সিরাজগঞ্জ-৬ মো. মুক্তার হোসেন, পাবনা-২ মো. মেহেদী রুবেল, পাবনা-৩ মীর নাদি, পাবনা-৪ মো. সাইফুল আজাদ মল্লিক, মেহেরপুর-২ মোহাম্মদ আব্দুল বাকি, কুষ্টিয়া-১ মো. শাহিয়ার জামিল, ঝিনাইদহ-১ মনিকা আলম, ঝিনাইদহ-২ সওকাতুল ইসলাম, ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু, যশোর-১ মো. মোস্তফা জাহাঙ্গীর আলম চঞ্চল, যশোর-৩ মোহাম্মদ খবির গাজী, যশোর-৪ মোহাম্মদ জহরুল হক, যশোর-৫ এম এ হালিম, যশোর-৬ জি এম হাসান, মাগুরা-১ মো. জাকির হোসেন মোল্লা, মাগুরা-২ মশিয়ার রহমান, নড়াইল-১ মো. মিলটন মোল্লা, নড়াইল-২ খন্দকার ফাইকুজ্জামান, বাগেরহাট-১ গোলাম সারোয়ার, বাগেরহাট-৪ সাজন কুমার মিশ্রী, খুলনা-১ মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা-৩ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামু, খুলনা-৫ শামীম আরা পারভীন ইয়াসমিন, খুলনা-৬ মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাতক্ষীরা-১ জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান (সাবেক এমপি), সাতক্ষীরা-৩ মোহাম্মদ আলিফ হোসেন এবং সাতক্ষীরা-৪ আসনে মোহাম্মদ আব্দুর রশিদ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর