সংস্কার নিয়ে নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে নাহিদ ইসলামের মতবিনিময় 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৬, ২৩:২৭আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২৩:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতরা।  

বুধবার (৮ জুলাই) বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রানসেন এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। নাহিদ ইসলামের সঙ্গে তারা সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এসময় এনসিপির আন্তর্জাতিক বিষয়ক ইন-চার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং ইউরোপ ডেস্ক সমন্বয়কারী নাভিদ নওরোজ শাহ্ উপস্থিত ছিলেন। 

বৈঠকে সম্প্রতি গণভোটের মাধ্যমে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি ও এর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়ে মতবিনিময় হয়। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং বাংলাদেশ ও নর্ডিক দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।  

রাষ্ট্রদূতরা সরকারের প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সম্পর্কে এনসিপির অবস্থান এবং এই বিষয়ে দলের যুক্তি জানতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারা এনসিপির জুলাই সমাবেশে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন।  

এসময় রাষ্ট্রদূতরা জাতীয় বাজেট বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং নর্ডিক দেশগুলো থেকে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি, বিশেষ করে দেশের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।  

বৈঠক শেষে উভয় পক্ষ গণতান্ত্রিক সম্পৃক্ততা, অব্যাহত সংলাপ এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে খুঁজছে পুলিশ
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ পারসেন্ট দিয়েন: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি আরজু
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
‘রাষ্ট্র পরিচালনায় জয়ী দল সবকিছু পাবে, এমন সংস্কৃতি থেকে বেরোতে হবে’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
ভারতে খেলতে না যাওয়ার যে ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার