কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২৬, ২৩:৩৯আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২৩:৩৯

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা আশা করবো যে, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন ও মুক্তভাবে কাজ করবে।  

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ‍্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নাহিদ বলেন, “দেশে কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। এতে সেই সংকট ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকরা সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়। সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়।”  

বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে নাহিদ বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে প্রটেস্ট করতেছি, যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, সরকারের পক্ষ থেকে তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা। সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এটা বলা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা নিরপেক্ষ ভূমিকা চাই।”  

আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতের দাবি জানান। সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ জুলাইয়ের রাজপথে থাকা সাংবাদিক আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।  

সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
সরকারের ১৮০ দিনকে যেভাবে মূল্যায়ন করছে বিরোধীদল
সর্বশেষ খবর
লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’
লোডশেডিংয়ের সুযোগে ২৩টি ট্রান্সফরমার চুরি, ওসি বললেন ‘বিদ্যুৎ বিভাগের লোকেরাই জড়িত’
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
কীভাবে চলছে অন্তর্বর্তী সরকারের সময়ে নিবন্ধিত ১৪ রাজনৈতিক দল
নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’
নিউমার্কেট এলাকায় সড়‌কে একাধিক ‌‘ককটেল’
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প