সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে বিচার নিশ্চিতের তাগিদ আসিফ মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করতে পারে। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে এ ধরনের কোনও ঘটনা না ঘটে, সেজন্য সরকারকে আগাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘রামুর আগুন: কার রাজনীতি, কার ক্ষতি; ১৪ বছরের দায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ’ শীর্ষক সভায় অতীতের বিভাজনের রাজনীতির দায় পর্যালোচনা ও ভবিষ্যতের সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা নিয়ে আলোচনা হয়।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব।’

কক্সবাজারের রামুর ঘটনার বিচার না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এত আলোচিত একটি ঘটনারও ১৪ বছর পর বিচার নিশ্চিত করা যায়নি। রাষ্ট্রের এই ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা ঘটানো ব্যক্তিরা বারবার উৎসাহিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, কোথাও জমি দখল, কোথাও প্রভাব-প্রতিপত্তি কিংবা গুজবকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার নিশ্চিত করা জরুরি।

জুলাই আন্দোলনের পর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। সে সময় সারাদেশে মন্দির পাহারা দেওয়ার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টিও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ বিভাজন ও সংঘাত উসকে দিতে পারে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

ঢাকা শহর থেকে তৃণমূল পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরতে হবে এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে।’

/এমকে/এম/
সম্পর্কিত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
‘সবচেয়ে মোটা’ কুকুরের মুকুট জয়ে অভিনব প্রতিযোগিতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
চার জেলায় নতুন জেলা প্রশাসক
চার জেলায় নতুন জেলা প্রশাসক
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, শিক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ