প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ অক্টোবর ২০২৬, ১৩:১২ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৩:২৫

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি। রবিবার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে মতিঝিলের যুব উন্নয়ন অধিদফতরের প্রধান কার্যালয় ঘেরাও করে তারা। জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ যুব শক্তির কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। 

প্রশ্নপত্র ফাঁসের কারণে শনিবার যুব উন্নয়ন অধিদফতরের লিখিত পরীক্ষা না হওয়ার ঘটনায় যুবশক্তি এ ঘেরাওয়ের ডাক দেয়।

এ সময় যুবশক্তির নেতারা প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ দাবিতে নানা স্লোগান তোলেন। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। 

যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণায় আগে থেকে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

প্রসঙ্গত, শনিবার পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সকালে পরীক্ষা বাতিল করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন। পরে আজ যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঢাক দেয় যুবশক্তি। 

যুবশক্তির ৫ দফা

১. যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ।

২. প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা।

৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।

৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।

৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।

/আইএ/এমকে/আইএএম/
সম্পর্কিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
যুব উন্নয়ন অধিদফতর ঘেরাওয়ের ঘোষণা যুবশক্তির, সতর্ক অবস্থানে পুলিশ
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
সর্বশেষ খবর
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
এবার অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন সোবহানা 
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?